২৩ অক্টোবর, ২০২৬
লগইন
ব্রেকিং

কচুয়ায় ঘেরে বিষ দিয়ে ৩ লাখ টাকার চিংড়ি লুট

২৩ অক্টোবর, ২০২৬ | পঠিত: ৩
কচুয়ায় ঘেরে বিষ দিয়ে ৩ লাখ টাকার চিংড়ি লুট
​কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় একটি গলদা চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেংরাখালী গ্রামের মৃত ছবেদ আলী শিকদারের ছেলে আরিফ সিকদার দীর্ঘদিন ধরে মঘিয়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে বিশ কাঠার একটি জলাশয়ে গলদা চিংড়ির ঘের করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ​ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী জানান, গত ২২ অক্টোবর রাতে একদল দুর্বৃত্ত অসৎ উদ্দেশ্যে তার ঘেরে বিষ প্রয়োগ করে। এরপর ঘেরে থাকা বড় সাইজের বিক্রিযোগ্য চিংড়ি মাছগুলো লুট করে নিয়ে যায়। বিষক্রিয়ায় ঘেরে থাকা অবশিষ্ট ছোট মাছগুলোও মারা গিয়ে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে তার আনুমানিক তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ​এ বিষয়ে ভুক্তভোগী আরিফ সিকদার বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।